
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে বার্মিজ চাকু ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাকিল আহম্মেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) শেরপুর উপজেলার ৩ নম্বর খামারকান্দি ইউনিয়নের শুভগাছা বাজারের তিনমাথা পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান সন্দেহভাজন শাকিল আহম্মেদকে আটক করে তার হেফাজত থেকে একটি বার্মিজ চাকু ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শাকিল আহম্মেদ শেরপুর উপজেলার ভাতারিয়া (শুভগাছা) গ্রামের সাইদুল প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে শেরপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।



