কাহালু উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রীর মৃত্যু, আহত ১

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত একটি থ্রি-হুইলারের এক যাত্রী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, একটি বালুবাহী ট্রাক সিএনজিচালিত থ্রি-হুইলারকে ধাক্কা দিলে জান্নাতুল ফেরদৌস (৬০) ও মো. আব্দুল খালেক (৫৫) গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল খালেক একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জান্নাতুল ফেরদৌস কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরোখা গ্রামের আবু জাফর প্রামাণিকের স্ত্রী। আহত আব্দুল খালেক একই ইউনিয়নের মাগুরা দক্ষিণপাড়া গ্রামের মৃত তাহির উদ্দিনের ছেলে।

কাহালু থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মাসুদ করিম জানান, নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button