বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ট্রাকচাপায় এক বিক্রয় প্রতিনিধি নিহত, আহত ২

বগুড়া মহানগরের ওয়াপদা কলোনির সীমানাপ্রাচীরের শেষ মাথায় তিনমাথামুখী সড়কে ট্রাকচাপায় মোজাহিদুল ইসলাম ফয়সাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই সহকর্মী। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহিদুল ইসলাম ফয়সাল গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের শাবাসপুর এলাকার শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফয়সাল তাঁর সহকর্মীদের সঙ্গে মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। সাতমাথা থেকে তিনমাথার দিকে যাওয়ার পথে শেফালী মেম্বারের বাড়ির সামনের ইউটার্নে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়।

পরে ফয়সালকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। আহত অপর দুই সহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button