করোনা আপডেটবগুড়া জেলা
বগুড়ায় ২৪ ঘন্টায় ১৯ জন করোনা শনাক্ত

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৮৪টি নমুনার ফলাফলে নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৭ জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১৯জনের মধ্যে সদরের ১৫ জন, দুপচাঁচিয়া ২জন এবং বাকি দুইজন শিবগঞ্জ এবং শেরপুরের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডাঃ তুহিন জানান, ২৪ এপ্রিল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৪টি নমুনার মধ্যে ১২ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ২০টি নমুনার মধ্যে ৭ জনের করোনা পজিটিভ এসেছে।
বগুড়ায় করোনায় মোট আক্রান্ত হলেন ১১ হাজার ৬৭৬ জন, সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৫৮ জন এবং নতুন করে কোন মৃত্যু না থাকায় মোট মৃত্যু ২৮৬ জনেই অপরিবর্তিত আছে। বর্তমানে করোনায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ১০৩২ জন।



