করোনা আপডেটবগুড়া জেলা
বগুড়ায় নতুন করে করোনায় আরো ৩৩ জন শনাক্ত

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২১৩ টি নমুনার ফলাফলে করোনা শনাক্ত হয়েছেন আরো ৩৩ জন। তবে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একইসাথে সুস্থ হয়েছেন ৪৭ জন
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২০২ টি নমুনার মধ্যে ৩১ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ১১ টি নমুনার মধ্যে ২ জনের করোনা পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১১৭৮৫ জন, সুস্থ হয়েছেন ১০৫২৫ জন এবং মোট মৃত্যু ২৯১ জন। বর্তমানে করোনায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৯৭০ জন।



