বগুড়ায় করোনায় আক্রান্ত আরো ২৯ জন

বগুড়ায় থেমে নেই করোনার আক্রান্তের সংখ্যা। প্রতিদিন বেড়েই চলেছে তার সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ২৯ জন। একইসাথে সুস্থ হয়েছেন ৫৮ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯০ টি নমুনার মধ্যে ২৬ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১১ টি নমুনার মধ্যে ৩ জন পজিটিভ হয়েছেন। সর্বমোট ২০১ টি নমুনা পরীক্ষা করা হয় শুধু মাত্র শজিমেকে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
নতুন ২৯ জন করোনা আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ২৮ জন বাসিন্দা এবং শিবগঞ্জ উপজেলার ১ জন বাসিন্দা।
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১১৯৪৯ জন, সুস্থ হয়েছেন ১০৯৫৬ জন এবং মোট মৃত্যু ২৯৮ জনেই রয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৬৯৬ জন।



