করোনা আপডেটবগুড়া জেলা

বগুড়ায় করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত কম

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১ জন। এছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ জন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৩ টি নমুনার মধ্যে ৮ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ৩ টি নমুনায় সবগুলোই নেগেটিভ এসেছে। সর্বমোট ১৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

গত ২৪ ঘন্টায় নতুন যে ১ জন মারা গেছেন তিনি হলেন- বগুড়া শহরের সুত্রাপুর এলাকার বাসিন্দা নওশের আলী (৭০) ।

নতুন ৮ জন করোনা আক্রান্তদের মধ্যে সবাই বগুড়া সদরের বাসিন্দা।

ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১১৯৫৭ জন, সুস্থ হয়েছেন ১১০১৫ জন এবং মোট মৃত্যু ২৯৯ জন। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৬৪৪ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button