বগুড়ায় করোনায় নারীসহ ৩ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নারীসহ আরো ৩ জন। মৃতের সংখ্যা দাড়ালো এ পর্যন্ত ৩০৪ জনে। এছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৮ জন। সুস্থ হয়েছেন ৪০ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৬ টি নমুনার মধ্যে ১৭ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ৭ টি নমুনার মধ্যে ১ জনের করোনা পজিটিভ এসেছে। সর্বমোট নমুনা পরীক্ষা হয় ১৭৩ টি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
গত ২৪ ঘন্টায় নতুন যে ৩ জন মারা গেছেন তারা হলেন- বগুড়া গাবতলী এলাকার জমিলা (৬৫), বগুড়া উপশহর এলাকার জেসমিন খানম (৫০) এবং শহরের সুলতানগঞ্জ পাড়ার আব্দুর রউফ (৭০)।
নতুন ১৮ জন করোনা আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের বাসিন্দা ১৭ জন এবং গাবতলী উপজেলার বাসিন্দা ১ জন।
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১১৯৯০ জন, সুস্থ হয়েছেন ১১১৩২ জন এবং মোট মৃত্যু ৩০৪ জন। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৫৪৬ জন।
