বগুড়ায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩০ জন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাবিবুর রহমান (৫৪) নামে এক ব্যক্তি মারা গেছেন। বাড়ি নওগাঁ জেলায়। তিনি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়াও বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরো ৩০ জন। সুস্থ হয়েছেন ২০ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩৯ টি নমুনার মধ্যে ২৩ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে হাসপাতালের ১৪ টি নমুনার মধ্যে ৭ জন করোনা পজিটিভ হয়েছেন। দুই ল্যাবে সর্বমোট নমুনা পরীক্ষা করা হয় ১৫৩ টি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
নতুন ৩০ জন করোনা আক্রান্তদের মধ্যে ২৭ জন বগুড়া সদরের এবং ৩ জন সোনাতলা, গাবতলী ও আদমদিঘী উপজেলার বাসিন্দা।
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২৫৬৭ জন, সুস্থ হয়েছেন ১২০১৪ জন এবং মোট মৃত্যু ৩২৮ জন। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ২২৫ জন।



