বগুড়া শজিমেকে ইকুইপমেন্ট প্রদান করেছে জেলা পরিষদ

করোনা প্রতিরোধে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করেছে বগুড়া জেলা পরিষদ।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এসব সামগ্রী হস্তানতর করা হয়।
মেডিকেল ইকুইপমেন্ট এর মধ্যে রয়েছে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সার্কিট ৫০ টি, নন রিব্রেথিং মাস্ক ৫শ’ টি, অক্সিজেন মাস্ক ৫শ, নর্মাল অক্সিজেন ন্যাজাল ক্যানোলা ৫’শ, ওয়াল মাউন্টেড ফ্লো মিটার ২০ পিস।
বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন এসব সামগ্রী শজিমেক হাসপাতালের ডাক্তার লোকমান হোসেনের কাছে প্রদান করেন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, নাজনীন নাহার, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম মন্টু, মারুফ রহমান মঞ্জু, আব্দুল করিম, ফয়সাল খান জনি, উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন, প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সুত্রে জানা গেছে, করোনাকালে তারা খাদ্য সামগ্রী, সুরক্ষা সামগ্রী বিতরন করেছে।
পাশাপাশি হাসপাতালে মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করেছে।



