প্রধান খবরবগুড়া জেলা

“সবার জন্য মাস্ক’ বগুড়া জেলা ক্যাম্পেইন ২০২১ মাস্ক পড়ুন, সুরক্ষিত থাকুন

করোনার ডেল্টা ভেরিয়েন্ট বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট এর মোকাবিলা করছে বাংলাদেশ৷ কোভিড -১৯ থেকে রক্ষা পেতে নিজের সুরক্ষার কোন বিকল্প নেই। আর এক্ষেত্রে মাস্ক পরা ছাড়া নিজেকে সুরক্ষা করা সম্ভব না। তারপরও কিছু মানুষ মাস্ক পরায় উৎসাহী না। তাদেরকে কোভিড-১৯ এ সতর্ক করতে এবং মাস্ক পরায় উৎসাহী করতে রাস্তায় নেমে পড়ে একদল মেরুন স্কোয়াড।

বগুড়া শহরের সাতমাথা এলাকায় দেখা যায় একদল মেরুন রঙের টিশার্ট পড়া কিছু তরুণ-তরুণী রাস্তায় মাস্ক পরার ব্যাপারে কিছু প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পাশাপাশি তারা চেষ্টা করছে যেসব মানুষের মুখে মাস্ক নেই তাদের একটা করে মাস্ক পরিয়ে দিয়ে, মাস্ক পরার ব্যাপারে সতর্ক করছে এই স্বেচ্ছাসেবীর দল। International Youth Change Maker (IYCM) বগুড়া জেলার স্বেচ্ছাসেবকরা আজ ১৭ জুলাই সারাদিনব্যাপী “সবার জন্য মাস্ক ক্যাম্পেইন ২০২১” এর কার্যক্রম পরিচালনা করে।

এই ক্যাম্পেইনে IYCM এর কান্ট্রি কো-প্রজেক্ট ম্যানেজার এবং IYCM এর বগুড়া জেলার সভাপতি রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু।

আরও ছিলে বিডি ক্লিন বগুড়া জেলার প্রধান স্বমন্বয়ক মাহবুব আলম জিওন, IYCM বগুড়া এর জয়েন্ট সেক্রেটারী মোঃ ইয়ামিতুল হাসান।

উল্লেখ্য শহরের সাতমাথা, থানামোড়, বড় বাজার এবং শপিংমল গুলোতে মোট এক হাজার মাস্ক বিতরন ও মানুষকে সচেতন করে এই মেরুন স্কোয়াড।

এই বিভাগের অন্য খবর

Back to top button