করোনা আপডেটপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় করোনা ৬ ও উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১০৫

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার সরকারি দুই হাসপাতাল ও বাড়িতে মারা যাওয়া ওই ১১জনের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ছিল। অন্য ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪জন বগুড়ার এবং বাকিরা অন্য জেলার। বগুড়ার ৪জন হলেন- শেরপুরের রেহানা(৪৫), শাজাহানপুরের মঞ্জুফা(৪৫), সদরের রুপ কুমার সাহা(৫২) এবং সারিয়াকান্দির তুলি(৫৫)।

এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০৫জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৭ দশমিক ৫৫শতাংশ। এছাড়া একই সময়ে ১৫৮জন করোনা থেকে সুস্থতা লাভ করেছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বৃহস্পতিবার সকালে অনলাইনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৫৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৮২ নমুনায় ৪০জন পজিটিভ হয়েছেন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৭নমুনায় ৬জনের এবং অ্যান্টিজেন পরীক্ষায় ২৭৪ নমুনায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৫ নমুনায় ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন ১০৫জনের মধ্যে সদরের ৫৯, শাজাহানপুরে ৯, শিবগঞ্জে ৭, শেরপুরে ৭, সোনাতলা ৬, নন্দীগ্রামে ৫, সারিয়াকান্দি ৪, আদমদীঘিতে ৩, দুপচাঁচিয়ায় ৩, ধুনটে ও গাবতলীতে একজন করে।

ডা. তুহিন আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৩৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৯জন এবং ১ হাজার ৩০৯জন চিকিৎসাধীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button