বগুড়া জেলা
৩৩৩-এ কল করে বগুড়ায় ৪১ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

বগুডায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে রোববার প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলো বগুড়া জেলা প্রশাসন।
৩৩৩ নম্বরে প্রাপ্ত কলের ভিত্তিতে রোববার ৪১টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। বিতরণের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আতাহার শাকিল।
উপহারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে গৃহকর্মী, অটোরিক্সাচালক, বেসরকারি চাকরি হারানো ব্যক্তি, গৃহ শিক্ষক, শ্রমিক, গৃহিণী, দর্জি ইত্যাদি বিভিন্ন পেশার মানুষ ছিলেন। বগুড়ার পক্ষ থেকে ৩৩৩ হটলাইনে প্রাপ্ত তথ্য যাচাইপূর্বক ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানায় জেলা প্রশাসন।
