প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বিভিন্ন আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বগুড়ায় নানা ভাবে পালিত হচ্ছে। সকাল থেকে শোক দিবসের বিভিন্ন কর্মসূচি জেলায় পালন করা শুরু হয়েছে।

সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও রাগেবুল আহসান রিপুর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট সকল শহীদদের স্মরণে করে ১ মিনিট নিরবতা পালন করে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

সকাল ৮টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বটতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন, সহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এসময় জেলা প্রশাসক জিয়াউল হক, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এদিকে সকাল সাড়ে ৮টায় বগুড়া জেলা পরিষদ স্থায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেনের নেতৃত্বে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি সহ অন্যান্য সদস্যরা ও কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ও একই প্রতিকৃতি সাংস্কৃতিক সংগঠন বাংলার মুখ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এদিকে সকাল সাড়ে ৮টায় জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় সহ নেতাকর্মীরা শহরের ২ শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেন।

সকাল ১০টায় জেলা পুলিশ বগুড়ার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে।

বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button