২৮ নভেম্বর বগুড়া ৩ উপজেলার ২৭ ইউনিয়নে ভোট শুরু

তৃতীয় ধাপে ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের তফশীল ঘোষণা করা হয়েছে। তফশীল অনুযায়ী ২৮ নভেম্বর এসব ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। ১ হাজার ৭টি ইউনিয়নের তালিকায় বগুড়ার তিন উপজেলার ২৭টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ধুনট উপজেলায় ১০টি, শাজাহানপুরে ৯টি এবং সদর উপজেলার ৮টি ইউনিয়ন রয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এই ধাপে ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।
প্রথম ধাপে গত ২১ জুন ২০৪টি ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর।
দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপি নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।



