বগুড়া জেলা

বগুড়ায় ট্রাফিক পুলিশে সংযুক্ত নতুন ২২ সদস্য

বগুড়ায় ট্রাফিক পুলিশের জনবল সংকট দূর করতে পুলিশ লাইন্সের ২২ জন পুলিশ সদসকে ট্রাফিক পুলিশ বিভাগে সংযুক্ত করা হয়েছে। সেই সাথে যুক্ত হওয়া সদস্যরা যাতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারে সেজন্য ট্রাফিক ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্স চালু করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় জেলার পুলিশ লাইন্স অডিটরিয়ামে তিন দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী।

দায়িত্ব পাওয়া নতুন সদস্যদের সবাইকে নিজ নিজ দায়িত্ব নিরবিচ্ছিন্ন ভাবে পালনের আহ্বান জানান এসপি সুদীপ।

এসময় এসপি সুদীপ আরো বলেন, সবাইকে নিয়ে সুপরিকল্পিত ভাবে ট্রাফিক ব্যবস্থাপনার রুপরেখা তৈরি করতে হবে। ট্রাফিক ব্যবস্থাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আমরা সব সময় তৎপর। এ কারনে তিন দিনের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র শরাফত ইসলাম এবং ট্রাফিক পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম ।

এসএ//

এই বিভাগের অন্য খবর

Back to top button