বগুড়া জেলা

বগুড়ায় প্রায় ৫ হাজার শ্রমিকে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান

স্যাটেলাইট কার্যক্রমের আওতায় বগুড়া সদরের বিসিক শিল্প এলাকায় করোনার দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৪ হাজার ৯৮০ জন শ্রমিক। ২য় ডোজ হিসেবে প্রদান করা অ্যাস্টোজেনেকার টিকা।

সোমবার সকাল ৯ টার দিকে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডা: মোহাম্মাদ শফিউল আজম।

এই স্যাটেলাইট কার্যক্রম যৌথভাবে পরিচালনা করেছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুঞ্জন গ্রুপ।

কর্মসূচিতে বিসিক শিল্প এলাকার শ্রমিকসহ আশপাশের বাসিন্দারাও করোনা টিকা নিতে আসেন। এসময় নারী ও পুরুষদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে।

৮টি বুথের মাধ্যমে দিনব্যাপী এই কার্যক্রমটি পরিচালনা করা হয়েছে। এতে প্রতি বুথে ২ জন করে স্বাস্থ্য সহকারীসহ ৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, গুঞ্জন গ্রপের চেয়ারম্যান অনিন্দিতা হক গুঞ্জন, রেসকিউ আওয়ার পিপল এভার (রোপ) এর কার্যনির্বাহী কমিটির সদস্য তাহমিনা পারভীন শ্যামলী।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অনেকে শ্রমিক রেজিস্ট্র্রেশন করেও করোনা টিকা নিতে পারছিলেন না। গত বছরের ৪ ডিসেম্বর প্রায় ৬ হাজার শ্রমিককে টিকা দেয়া হয়েছিল। আজ তাদের দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বলেন, দীর্ঘদিন ধরে অনেক শ্রমিক রেজিস্ট্রেশন করেও পদ্ধতি না বোঝায় টিকা পাচ্ছিলেন না। সেজন্য আমরা বিসিকে প্রচারণা চালিয়ে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শেষ করেছি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button