প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ২ নৈশপ্রহরী খুন: গ্রেফতার ৩

বগুড়ার বিসিকে দুই নৈশ্যপ্রহরী হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেফতারে সক্ষম হয়েছে সদর থানা পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা শাজাহানপুর উপজেলার মৃত মিসবাহুল মিল্লাত নান্নার ছেলে হোসাইন বিন মিল্লাত(৩৪), নারুলী তালপট্টি এলাকার সায়েদ হামান ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী(২৭) এবং একই এলাকার বদিউজ্জামানের ছেলে রাহাত(২১)।

রোববার নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য তুলে ধরে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।
তাদের দীর্ঘদিনের চুরি বিষয়টি ধরা পড়ে যাওয়ার আশংকায় নিনজা তার সহযোগীদের সহ সু-কৌশলে নাইট গার্ড হান্নান ও শামসুলকে হত্যা করে অপহরণের নাটক সাজায়।

পুলিশ সুপার আরো জানান, এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ, সদর থানার ওসি সেলিম রেজাসহ পুলিশের উর্ধবতন কর্মকর্তারা।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button