বগুড়া জেলা

বাবার মিথ্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

বগুড়ায় আতোয়ারা খাতুনের বাবার দায়ের করা মিথ্যা অপহরণ মামলায় তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আতোয়ারা খাতুন (২৯) জানান, তিনি বগুড়া সদরের মানিকচক উত্তরপাড়ার আজিজার রহমানের মেয়ে। তিনি ২০১১ সালে বগুড়ার নিশিন্দারা উপশহরে মহিলা মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে পড়াকালে প্রতিবেশী দরিদ্র আবদুল কাদেরের ছেলে ড্রাইভার রবিন ফকিরের প্রেমে পড়েন।

ওই বছরের ২৮ নভেম্বর ১৯ বছর বয়সে তিনি রবিনের সঙ্গে বাবার বাড়ি ছাড়েন। তারা নারায়ণগঞ্জে গিয়ে আদালতে বিয়ে করেন। এরপর তারা স্থানীয় গার্মেন্টসে চাকরি নিয়ে সুখে সংসার করছিলেন। পরের বছর তিনি মেয়ে রুবাইয়ার জন্ম দেন।

আতোয়ারা খাতুন জানান, তিনি ১৯ বছর বয়সে বিয়ে করেছেন। কিন্তু তার বাবা ও পরিবারের সদস্যরা মিথ্যাচার করে তাকে নাবালিকা সাজিয়ে মামলা করেছেন। আদালত তার স্বামী রবিন ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

আতোয়ারা রবিনের জামিনের চেষ্টা করলে
আদালত জামিনের আবেদন নামঞ্জুর করায় দিশেহারা হয়ে পড়েছেন আতোয়ারা।
১০ বছরের শিশুকন্যা রুবাইয়াকে নিয়ে স্বামীকে খালাসের প্রচেস্টায় দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আতোয়ারা।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button