প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় গাঁজাসহ নারী-পুরুষ আটক

বগুড়ায় র্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

সোমবার বিকাল ৩ টার দিকে শাজাহানপুর থানাধীন বীরগ্রাম বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চট্রগ্রামের ফতেপুর জঙ্গলবাড়ি এলাকার মৃত মোসলেম ছেলে মোঃ ইমরান (৫৫) এবং ব্রাক্ষনবাড়িয়ার কুল্লাপাথর এলাকার মোঃ মনির হোসেনের স্ত্রী মোছাঃ নিপা বেগম (৩৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১০ কেজি গাঁজা, মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এসএ
