আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বুদু মন্ডল (৪৩) কাহালু উপজেলার উলখার এলাকা মৃত মেছের আলীর ছেলে।

সোমবার দুপুর একটার দিকে আসামীর উপস্থিতে ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন। রায়ে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে ভ্যানচালক বুদু মন্ডলের সাথে বিয়ে হয় আলেফা খাতুনের । অভাব-অনটনের কারণে পারিবারিক কলহের জেরে ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঝগড়ার পর স্ত্রী আলেফা খাতুনকে গলাটিপে হত্যা করে বুদু মন্ডল।

ঘটনার পরদিন নিহতের ভাই আমির আলী
বুদু মন্ডলকে আসামি করে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের ৯ ফেব্রুয়ারি আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বুদু মন্ডল। ১৬ মার্চ কাহালু থানার এএসআই আনিছুর রহমান বুদু মন্ডলকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট জমা দেন।

দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আজ দুপুরে আদালত মামলার রায় ঘোষনা করেন আদালত।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি এডভোকেট নাছিমুল করিম হলি বলেন, বিচার চলাকালে আমরা আদালতে সাক্ষী উপস্থাপন করেছিলাম। আদালত সবকিছু বিবেচনা করে মামলার রায় ঘোষনা করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button