বগুড়া জেলা

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে হেরোইনসহ নারী আটক

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

আটককৃত মিরানা (৩১) রাজশাহীর গোদাগাড়ীর লালবাগ রামনগর এলাকার আনিকুল ইসলামের মেয়ে।

শনিবার সকাল ১১টার দিকে শাজাহানপুরের শাকপালা মোড় থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদ ভিত্তিতে উক্ত স্থানে চেকপোস্টে বসিয়ে যাত্রীবাহী একটি বাসে ব্যাপক তল্লাশী অভিযানে ৩৮ গ্রাম হেরোইনসহ মিনারা খাতুনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button