প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ঈদের রাত থেকে ২ দিন গ্যাস সরবরাহ বন্ধ

ঈদের রাত ১০টা থেকে ২ দিন বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে পেট্রোবাংলার বগুড়া সেলস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী দেবদীপ বড়ুয়া জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে গ্যাস লাইনের সংস্কার কাজের জন্য ঈদের দিন রাত ১০ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার জন্য আবাসিক, বাণিজ্যিক কলকারখানা এবং সিএনজি স্টেশন গুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পেট্রোবাংলার কর্মকর্তা জানান, ঈদের সময় সবক্ষেত্রে চাপ কম থাকবে। তাছাড়া অন্যান্য দিনে সবক্ষেত্রে কাজের চাপ এবং সড়কেও যানবাহন বেশি চলাচল করে। সব কিছু ভেবেই ঈদের দিন থেকে পরবর্তী ৪৮ ঘন্টা সময় বেছে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, বগুড়ায় আবাসিক ও বাণিজ্যিক মিলে পিজিসিএলের অন্তত ৩০ হাজার গ্রাহক রয়েছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button