আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় আব্দুর রাজ্জাক হত্যা মামলার আসামীর যাবজ্জীবন

বগুড়ায় আব্দুর রাজ্জাক হত্যা মামলার আসামি নজিবর রহমানকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছ’মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।
নজিবর রহমান বগুড়ার শেরপুর উপজেলার উদগ্রামের মৃত মোসলেম আলী সরকারের ছেলে।
রোববার দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় দেন।
জানা গেছে, ২০০৮ সালের ১৩ মে মাদকাসক্ত নজিবর রহমান গাঁজা কেনার জন্য আব্দুর রাজ্জাকের কাছে টাকা চান। তিনি টাকা না দিলে নজিবর নিজের বাড়ির সামনে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধারলো ড্যাগার দিয়ে আব্দুর রাজ্জাকের পেটে আঘাত করে।
গুরুতর আহত রাজ্জাককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সকাল সাড়ে ৭টার দিকে আব্দুর রাজ্জাক মারা যান।
এসএ



