বগুড়া জেলা
বগুড়ায় গাঁজাসহ এক যুবক আটক

বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ মোখলেছুর ইসলাম(২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত মোখলেছুর ওই এলাকার সামছুল সরকারের ছেলে।
সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শাজাহানপুর উপজেলার মাদলা পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসব তথ্য জানিয়ে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোখছেদুলের বাড়িতে শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বলেও জানিয়েছেন তিনি।
এসএ



