প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় কাঁচাবাজারের ৪ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় কাঁচাবাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে প্রায় ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার দুপুর ১২টার দিকে উপশহর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ইফতেখারুল আলম রিজভী জানান, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সাব্বির স্টোরকে দুই হাজার টাকা, মা স্টোরকে তিন হাজার, শাহীন সবজি স্টোরকে এক হাজার ৫০০ ও রাজু সবজি স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button