প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ফেন্সিডিলসহ আটক ২

বগুড়ায় ১০৫ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করেছে র‌্যাব।

আটক দু’জন হলেন, চাপাঁইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের উপচাকপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাকিবুল হাসান (২৮) ও সদর উপজেলার চকজগরু গ্রামের মৃত মফিজুল ইসলামের মেয়ে আয়শা বেগম (২৬)।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গোদারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১২ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহত মোটরসাইকেল জব্দ ও নগদ সাড়ে ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, আটক দু’জনের বিরুদ্ধে সদর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button