বগুড়ায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটক ওই দুইজন হলো- নীলফামারীর জলঢাকার ডাউয়াবাড়ী এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে আবু হানিফ (৪০) ও একই এলাকার মোজাফফরের ছেলে রবিউল ইসলাম (২৮)।
শনিবার দুপুরে বগুড়া র্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে শাজাহানপুরের মাঝিরা ইউনিয়নের সাজাপুর এলাকার একটি তেলের পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড ও নগদ ১২ টাকা উদ্ধার করা হয়।
র্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন, দীর্ঘদিন ধরেই আসামিরা জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাদেরকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
