প্রধান খবরবগুড়া জেলা

নামের কারণে ১৬ বছর বৈষম্যের শিকার ছিল বগুড়া: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: নামের কারনেই গত ১৬ বছর বগুড়া বৈষম্যের শিকার হয়েছে। এ জেলায় কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম

শুক্রবার (৬ ডিসেম্বর) বগুড়া শহ‌রের মাল‌তিনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকায় এক ব্রিফিং‌য়ে সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন তিনি।

এ সময় সারজিস আলম ব‌লেন, বিগত ১৬ বছর ভারত আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে যেভা‌বে শুষে নিয়েছে, সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দে‌বে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, ভারতের সাথে বাংলা‌দে‌শের সম্পর্ক প্রতিবেশীর মতো। সম্পর্ক তিক্ততার হবে কি না তা কাজের মাধ্যমে নির্ধারণ করবে ভারত।

সার‌জিস আলম আজ বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় পারিপারিক সফরে আসেন। সাথে তার বাবা- মা ছিলেন। তি‌নি রা‌তেই বগুড়া ত‌্যাগ কর‌বেন ব‌লে জানিয়েছেন।

সংবাদকর্মীদের কাছে সার‌জিস আলম ব‌লেন, বগুড়ায় আমি প্রথম এসেছি।বগুড়া নেমেই যা দেখেছি তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে নামের কারনেই বগুড়া জেলা ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। বগুড়া নামের কারনেই ১৬ বছরে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি।

বাংলাদেশে মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ এমনটা মনে করেন সারজিস। জানালেন, ভারতের কিছু মেরুদন্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রপাগান্ডা চালাচ্ছে, সাম্প্রদায়িক উস্কানী দেয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে।

এই বিভাগের অন্য খবর

Back to top button