বগুড়া জেলাবিএনপিরাজনীতি
প্রধান খবর

বগুড়ায় জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশালীন কটুক্তি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচি করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি তার সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজ তাকে নিয়েও মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। বিগত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আজ তাকে নিয়েও অনেক অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। আগামীতে কোন অপপ্রচার ও ষড়যন্ত্র সহ্য করা হবে না। একটি মহল নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। আমরা সবাই মিলে ফ্যাসিবাদী হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। সেই আন্দোলনে জনগণসহ সব দল অংশ নিয়েছিল।

তারা আরো বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে বিএনপি। তারা দেশের নির্বাচন বানচাল করতে চায়, মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। এরপর শহীদ জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচার কটুক্তি করলে বিএনপি ঘরে বসে থাকবে না।

এসময় জেলা বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, আহসানুল তৈয়ব জাকির, মাফতুন আহম্মেদ খান রুবেল, শেখ তাহাউদ্দিন নাইন, সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, শহর বিএনপির সভাপতি এ্যাডভোটে হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়র সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমনসহ জেলা শ্রমিক দল, মৎস্যজীবী দল ও ১২টি উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অসংখ্য নেতা-কর্মীরা শহরের প্রাণকেন্দ্রের আলতাফুন্নেছা মাঠে আসে। এ সময় খন্ড খন্ড মিছিল নিয়ে তারা সমবেত হন।

এই বিভাগের অন্য খবর

Back to top button