বগুড়া সদর উপজেলা
বগুড়া পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত। ০৯ নভেম্বর সোমবার সকালে বগুড়া জেলা আওয়ামী কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু ওবায়দুল হাসান ববির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বকুল, শেখ শামীম, শাহাদৎ হোসেন শাহীন, এডোনিস তালুকদার বাবু।
এসময় পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।



