বগুড়া সদর উপজেলা

বগুড়ায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামিকে ২১ মাস পর গ্রেফতার

বগুড়ায় বিএনপি নেতা অ্যাড. মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি সোহাগ সরদারকে (৩৫) ২১ মাস পর গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বগুড়া চারামাথা বাসটার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি সোহাগ বগুড়া সদরে বড় কুমিড়া দক্ষিন পাড়ার রঞ্জু সরদারের ছেলে।

২০১৯ সালে ১৪ এপ্রিল রাত ১০ টার দিকে নিশিন্দারা উপশহর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অ্যাড. মাহবুব আলম শাহীনকে।

জানা গেছে, পরিবহন মালিক সমিতি নিয়ে দ্বন্দ্বের জের ধরে কুপিয়ে হত্যা করা হয় অ্যাড. মাহবুব আলম শাহীনকে। এই ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি সোহাগ পলাতক ছিল। সোহাগ দীর্ঘদিন পলাতক থাকার পর বগুড়ায় আসেন। এরপর অনেকটা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছিলেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সোহাগ চারমাথা এলাকায় ঘোরাফেরা করা কালে সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মঞ্জুরুল হক ভুঞা তাকে গ্রেফতার করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button