বগুড়া সদর উপজেলা

বগুড়ায় সদর ফাঁড়িতে ১০০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

বগুড়ায় ১০০ পিস ইয়াবাসহ রাকিবুল হাসান রাকিব(২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের স্টেশন রােড এলাকা থেকে থেকে তাকে আটক করা হয়। সে মালগ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ওই যুবক মাদক কেনাবেচা করে আসছিলাে।

মঙ্গলবার রাতে গােপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ খােরশেদ আলম রবির নেতৃত্বে শহরের স্টেশন রােড এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

বগুড়া সদর ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ খোরশেদ আলম রবি জানান, আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button