বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ২০ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী গ্রেফতার

বগুড়া সদর থানার অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া সদর থানার এস আই মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার এস আই শরিফুল ইসলামের নেতৃত্বে ২০ বোতল ফেনসিডিলসহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,

নঁওগা জেলার ধামুইরহাট থানার কোকিল ডাঙ্গাপাড়ার থোকা মন্ডলের ছেলে আনিছুর রহমান ও তার স্ত্রী রিনা বেগম।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান :
তারা দীর্ঘদিন অগচরে বগুড়ায় ফেন্সিডিল এর কারবার করছে।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button