বগুড়া সদর উপজেলা
বগুড়ায় হুইলচেয়ারে বসে মাদক কারবারী গ্রেফতার

বগুড়ায় হেরােইনসহ খাইরুল ইসলাম লিটন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফুলবাড়ি ফাঁড়ি পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে সদরের বৃন্দাবন পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আজিজার রহমানের ছেলে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, লিটন নামের ওই ব্যক্তি পঙ্গু হলেও হুইলচেয়ারে বসেই মাদক কারবারি করতাে। শহরের বিভিন্ন এলাকায় সে মাদক কেনাবেচা করে আসছিলাে। গােপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে ৪ গ্রাম হেরােইনসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরাে জানান, গ্রেফতার হওয়া লিটনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।



