বগুড়া সদর পুলিশ ফাড়িঁর অভিযানে ০১ কেজি গাঁজাসহ আটক ১

পুলিশ সূত্রে জানা যায়: সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ তাজমিলুর রহমান এর নের্তৃত্বে এস আই (নিঃ) খোরশেদ আলম এবং সঙ্গীয় ফোর্সসহ ২৩ মে ২০২১ তারিখ (রবিবার) সকাল ০৯.১৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ষ্টেশন রোডস্থ সেন্ট্রাল মসজিদের সামনে হতে ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ বগুড়া জেলার সদর থানার ছোট কুমিড়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ আজিজুল শেখ এর ছেলে মোঃ নয়ন শেখ ওরফে সুকুমার (৩৩) কে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা রুজু করে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ফাড়িঁর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ তাজমিলুর রহমান বলেন, আসামী নয়ন একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও মাদকের ডিলার। সে দেশের বিভিন্নস্থান হতে গাঁজা সরবরাহ করে বগুড়া শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকেন। আসামী সু-চতুর হওয়ায় ইতিপূর্বে পুলিশের হাতে গ্রেফতান হয় নি। কিন্তু আসামী অদ্য সদর পুলিশ ফাড়িঁর হাত থেকে আর রক্ষা পেল না। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীর স্থান আমার সদর পুলিশ ফাড়িঁ এলাকায় হবে না। হয় মাদক ব্যবসা ছাড়তে হবে না হয় ফাড়িঁ এলাকা ছাড়তে হবে। মাদক ব্যবসায়ীর সাথে কখন আপোষ হবে না।



