বগুড়ার সদর ফাঁড়িতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথ উদ্বোধন

২৭ জুলাই মঙ্গলবার সকালে বগুড়া সদর ফাঁড়িতে মা- নুরজাহান ইয়াসিন ফাউন্ডেশন এর উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথ ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর থানার অফিসার্স ইনচার্জ সেলিম রেজা, ট্রাফিক ইনচার্জ রফিকুল ইসলাম, সদর ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান, সাব-ইন্সপেক্টর খোরশেদ আলম, বগুড়া জেলার ইমাম মোয়াজ্জেম সমিতির সেক্রেটারি ও মা-নুরজাহান ইয়াসিন ফাউন্ডেশন এর উপদেষ্টা মাওলানা মুস্তাকিম হোসাইন ও নির্বাহী পরিচালক সৈয়দ রিজভী আহমেদ (ফারুক) সহ প্রমুখ।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও মুখপাত্র) তার বক্তব্যে বলেন, বৈশ্বিক এই মহামারিতে মানুষকে মাস্ক পরিধান করা ও হ্যান্ড-স্যানিটাইজার ব্যবহারের গুরুত্ব অনেক। সচেতনতাই একমাত্র করোনা মহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সবাই সচেতন থাকি, অজুহাত নয় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হয়।
তিনি তার বক্তব্যে আরও বলেন এই করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



