বগুড়া সদর উপজেলা
বগুড়ায় ছিনতাই প্রস্তুতিকালে বার্মিজ চাকুসহ এক যুবক আটক

বগুড়ায় ছিনতাই প্রস্তুতিকালে ১০ ইঞ্চি বার্মিস চাকু, ২ টি এন্টি কার্টারের ব্লেড সহ এক যুবককে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর রাতে বগুড়া সদর থানার এস আই মনজুরুল রহমান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন নিশিন্দারা ইউনিয়নের আলহাজ্ব আব্দুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার ছিনতাইয়ের উদ্দেশ্যে ১০ ইঞ্চি বার্মিজ চাকু ও ২ টি এন্টি কার্টার ব্লেড সহ অবস্থানকালে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দিদারুল ইসলাম দিপু (২০) বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার ৫ নং ওয়ার্ডের সাইফুল ইসলামের ছেলে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



