প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় জমিজমার জেরে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩

বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে একই পরিবারের ১জন নিহত ও ৩জন আহত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রহমতবালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে জাহের প্রামানিক (৪০)। তিনি পেশায় সিএনজি চালক। আহতরা হলেন, মৃত জাহেরের ভাই তাহের প্রামানিক (৩৫) ও বাদল প্রামানিক (৫৫) ও ইসলাম প্রামানিক (১৯)। আহত ইসলাম বাদল প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাহের প্রামানিকের পরিবারের সাথে লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নূর আমিনের দুই শতক জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার সকালে তারা এলাকায় সালিশ বসে। একপর্যায়ে উভয় পক্ষ বাকবিতন্ডায় জড়ায়। ওই সময় সজিব হুটকরে ছুরিহাতে অতর্কিত আক্রমণ করে। এতে ঘটনাস্থলে জাহের প্রামানিক নিহত ও তার দুই ভাই ও ভাতিজা গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

ঘটনার পরে সদর থানা পুলিশ যেয়ে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসতাপাল মর্গে পাঠায়।
এ ঘটনায় বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। জড়িত সকলকে গ্রেফতারে অভিযান চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button