প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আজিজুল হক কলেজ ছাত্রের মৃত্যু

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আতাউর রহমান (২৫) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বগুড়া সদরের পৌর এলাকার চেলোপাড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

আতাউর শাহাজাহানপুর উপজেলার বাঁশকুটা গ্রামের হাছান আলীর ছেলে। আতাউর সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

দুর্ঘটনার পরে বগুড়া রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ শাকিউল আজম জানান, ঢাকাগামী আন্ত নগর ট্রেন রংপুর এক্সপ্রেসে কাটা পড়ে আতাউর মারা গেছেন। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা আমরা নিশ্চিত হতে পারিনি। তার লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে। পরিবারের কাছে বুধবার সকালে লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button