বগুড়া সদর উপজেলা

বগুড়ায় এক হাজার অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ

বগুড়া পৌরসভার ১০ নং ওয়ার্ড থেকে ১ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার বেলা ১২টায় বগুড়া সিটি স্কুল প্রাঙ্গনে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর জোব্বার লয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, রাজনীতিতে এখন অনুপ্রবেশকারীদের দখলে যাচ্ছে। যারা সমাজের জন্য না নিজের আখের গোছাতে রাজনীতি করে, তাদেরকে উৎখাত করতে হবে। বগুড়ায় আর কোন অনুপ্রবেশকারীকে প্রতিনিধিত্ব করতে দেয়া যাবেনা। বগুড়ায় নিজেদের সন্তানকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। তাহলে সারাদেশের ন্যায় বগুড়াতেও উন্নয়নের জোয়ার বইবে। দেশের মানুষের জন্য শেখ হাসিনা রাজনীতি করেন। দেশের উন্নয়নে রাজনীতি করেন। বগুড়াতেও শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাহলেই বগুড়ায় গড়ে উঠবে বিশ্ববিদ্যালয়, চালু হবে বিমানবন্দর, মানুষের জীবনযাপনের মান উন্নত হয়ে উঠবে। কর্মসংস্থান হবে। বেকারত্ব হ্রাস পাবে। তাই সকলকে একহয়ে বগুড়াকে সন্ত্রাস, মাদক, দূর্নীতি মুক্ত করে নিরাপদ করে গড়ে তুলতে হবে। বিপদে পাশে থাকবে, প্রকৃত উন্নয়ন মানুষের জন্য করতে পারবে তাকে নির্বাচিত করতে হবে।

পৌর কাউন্সিলর আরিফুর রহমান আরিফের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেরিন আনোয়ার জর্জিস, সদস্য আলতাফুর রহমান মাসুক, আবু সেলিম, এমএ বাসেদ, শহর আওয়ামীলীগের সহ সভাপতি আফজাল হোসেন মুকুল।

এসময় আরো উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান মার্কনী, ১০নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আসাদুল হক কাজল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ দীপু, জাকিয়া সুলতানা আলেয়া, সুপান্থ মল্লিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি প্রভাষক মনিরুজ্জামান মনির, জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শ্রাবণ আবেদীন সনি, সাবেক ছাত্রনেতা এসএম জোবাইদুল ইসলাম আসাদ, সজল ঘোষ, তোফায়ের আহমেদ তোহা, জাহিদ, সেভিট মন্ডল, সাখাওয়াত হোসেন, রবিন রহমান প্রমুখ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button