প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় ১৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

বগুড়ায় ১৭টি মামলার পরোয়ানাভুক্ত আসামি জনি মোল্লাকে (৩২) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সোমবার বিকালে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জনি বগুড়া সদরের মালতিনগর দক্ষিণপাড়ার টুকু মোল্লার ছেলে।
পুলিশ জানায়, জনি প্রায় ৭ বছর ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাংচুর, নাশকতার মামলা রয়েছে। তিনি দিনাজপুরে বসবাস করে থ্রি কোয়ার্টার প্যান্টের ব্যবসা করছিলেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জাহিদুল হক বলেন, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএ




