প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

বগুড়ায় ২৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটক আজাদুল ইসলাম (৩৩) নঁওগার ধামুরহাট উপজেলার মঙ্গোলিয়া গ্রামের মাজেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে আলতাফুন্নেসা খেলার মাঠের উত্তর পাশে থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫০০ পিস ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button