প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ার সেউজগাড়িতে প্রকাশ্যে অস্ত্রহাতে যুবকের মহড়া

বগুড়ায় প্রকাশ্যে ধারালো অস্ত্রসহ একদল যুবক মহড়া দেয়ার ঘটনা ঘটেছে।

৪ মে বিকেলে শহরের সেউজগাড়ী আমতলী এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়দের অভিযোগ ধারালো অস্ত্র হাতে ৫ থেকে ৭ জন যুবকের একটি দল অপর এক যুবককে ধাওয়া করে। অস্ত্রধারীদের ধাওয়ায় ভয়ে যুবকটি দৌড়ে পালিয়ে যায়৷

এমন সময় অস্ত্রধারী যুবকটি স্থানীয়দের উদ্দেশ্য বলেন,’ ছবি তোলেন আমার ছবি তোলেন’।

এবিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, বিষটি আমাদের নজরে এসেছে। আমরা যুবকটিকে শনাক্ত করতেও সম্ভব হয়েছি।

অস্ত্রধারী যুবকের নাম নাফিউল ইসলাম নিরব। তিনি সেউজাগাড়ী কালি মন্দির এলাকার মোঃ লিটনের ছেলে।

তাকে গ্রেফতার বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button