বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ওই যুবক আসিকুর রহমান (২২) শহরের পুরান বগুড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের কাঁঠালতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়গুলো নিশ্চিত করেছেন ।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিকুরকে গ্রেফতার করা হয়। আসিকুরের বাবা ও মা উভয়ে মাদক ব্যবসায় জড়িত ও একাধিক মাদক মামলার আসামি।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, আসিকুর ইয়াবাগুলো বিক্রির জন্য কাঁঠালতলা বাজারে এনেছিলেন। এসময় তাকে গ্রেফতার করা হয়। আসিকুরের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button