বগুড়ায় জঙ্গল থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ায় সাজু মিয়া (৫০) নামে এক ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাজু মিয়া শহরের আটাপাড়া এলাকার আবু তালেবের ছেলে। তবে তিনি শহরতলীর বড় কুমিড়া গ্রামে শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শহরতলীর ঝোপগাড়ি এলাকায় একটি জঙ্গল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, সাজু মিয়া পেশায় একজন ব্যাটারী চালিত অটো ভ্যান চালাক। বুধবার সন্ধ্যায় তিনি ভ্যান গ্যারেজে রেখে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সাজু মিয়ার নিখোঁজ ছিলেন। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায় বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে ঝোপগাড়ি বিএড কলেজের পাশে জঙ্গলে সাজু মিয়ার গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সাজু মিয়ার মরদেহ উদ্ধার করে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ



