প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় ৪ ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

বগুড়ায় চার ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নয় হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম। এসময় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত শহরের নিশিন্দারা এলাকায় চলা অভিযানে এ জরিমানা করা হয়।
ইফতেখারুল আলম জানান, নিশিন্দারা এলাকায় অভিযান চলাকালে চার ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয় যায়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে সরকার মেডিসিন কর্নারে তিন হাজার, আশ শিফা মেডিকেল হলে দুই হাজার, নিউ শাফি ফার্মেসীকে দুই হাজার এবং মমতাজ ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এসএ



