বগুড়া সদর উপজেলা

বগুড়ায় খেজুরের বাজার জমে উঠতে শুরু করেছে

পাইকারি আড়ত ও খুচরা বাজারের দোকানগুলো ভরে উঠেছে বিভিন্ন নাম ও ব্রান্ডের বাহারি খেজুরে। বগুড়ায় এবার তিনজন বড় মাপের ফল আমদানি কারক প্রায় ২৫ কোটি টাকার খেজুর আমদানী করেছে।

আমদানিকারকরা বলেছেন, গত ৩ দশকের মধ্যে এবারই বগুড়ায় সবচেয়ে বেশি পরিমাণে খেজুর আমদানি হয়েছে ।

এবার প্রথাগতভাবে বরাবরের মত শুধু সৌদী আরব ও ইরাক থেকেই নয় বরং ওই দুটি দেশের পাশাপাশি ,দুবাই, মিশর, আলজেরিয়া, ইরান এবং তিউনিশিয়া থেকে বিপুল পরিমান খেজুর আমদানি করা হয়েছে । প্রকার ভেদে প্রতিকেজি খেজুর ১২০ টাকা থেকে ২৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে । কিছু দামি ব্রান্ডেড খেজুর ৩ বা সাড়ে ৩ হাজার টাকাতেও বিক্রি হচ্ছে ।

বগুড়ার পাইকারি ও খুচরা দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা যায় , আগে শুধু ইরাকি জায়েদী ও সৌদী আজুয়া,লুলু ও মরিয়ম খেজুর বিক্রি হলেও এখন দুবাইয়ের দাবাস,রেজিস, ইরানের মরিয়ম, মিশর, টিউনিসিয়া ও আলজেরিয়ার ছুয়ারি, মেবজুল ইত্যাদী বিভিন্ন ব্রান্ডের খেজুর বিক্রি হচ্ছে প্রচুর।

এই বিভাগের অন্য খবর

Back to top button