বগুড়া সদর উপজেলা
বগুড়ায় ভুট্টাবোঝাই ট্রাক থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়া শহরে মাটিডালিতে ভুট্টাবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । গ্রেপ্তারকৃতরা হলেন – চালক আমির হাওলাদার এবং হেলপার নুরুন্নবী।
জানা যায়, গোয়েন্দা পুলিশ খবর পায় দিনাজপুর থেকে ২৫৫ বস্তা ভুট্টাবোঝাই করে (ঢাকা মেট্রো-ট-১৩-৬৫৮১) একটি ট্রাক ঢাকা যাবে। ওই ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল ভুট্টার বস্তার সাথে অন্যত্র পাচার হবে এমন সংবাদে ডিবি পুলিশের দল মাটিডালী মোড়ে ট্রাকটি আটক করে। এরপর তল্লাশি চালিয়ে ট্রাকের পেছনের দিকে ভুট্টার বস্তার সাথে বিশেষ কায়দায় রাখা ৪টি প্লাস্টিকের বস্তায় ৮০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
সুত্র: ঢাকাটাইমস



