বগুড়া সদর উপজেলা

মুক্তিযুদ্ধের গল্প শুনলো বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থীরা

মুক্তিযোদ্ধাদের কন্ঠে রণাঙ্গনের বীরত্বগাঁথা শুনলো বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থীরা

বগুড়া জেলা প্রশাসন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়া’র যৌথ উদ্যোগে রোববার সকাল সাড়ে ১০টায় জিলা স্কুল মিলনায়তনে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচি ‘মুক্তিযুদ্ধের গল্প শোন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধের গল্প শোন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশানের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) সুফিয়া নাজিম।

বগুড়ার মুক্তিযোদ্ধা ডা. আরশাদ সায়ীদ তাদেরকে শুনালেন জাতির পিতার ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কাহিনী। বর্ণনা করেন ট্রেনিংয়ে অস্ত্র চালনা শেখা এবং শত্রুপক্ষের বিরুদ্ধে অপারেশনে অংশ নেয়া, রণাঙ্গনে শত্রুদের পরাস্ত করার কাহিনী। এ সময় শিক্ষার্থীরাও যেন তার কথার মাঝে একাত্তরের সেই দিনগুলোতে হারিয়ে যায়।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন প্রশ্ন করেন। পরে তাদের অংশগ্রহণে কুইজ পর্বে নানা প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা পুরস্কার হিসেবে পায় মুক্তিযুদ্ধের বই। ‘মুক্তিযুদ্ধের গল্প শোন’ অনুষ্ঠান এ পর্যন্ত ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button